রাঙ্গামাটির পাহাড়ে উৎপাদিত মসলা জাতীয় উদ্ভিদ, বিলাতি ধনে পাতার সুনাম সর্বত্র। পাহাড়ী পরিত্যক্ত জমিতে সাথী ফসল হিসেবে বিলাতি ধনে পাতার চাষ করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় কৃষক। এবছরও পাহাড়ে পাহাড়ে শোভা পাচ্ছে বিলাতি ধনে পাতা। এরই মধ্যে যা বাজারে আসতে শুরু করেছে। উৎপাদন খরচ কম হওয়ায় ধনে পাতা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।






