চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি স্নাতক ১ম বর্ষের ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বাড়ল

অনিন্দিতা সরকার প্রথাঅনিন্দিতা সরকার প্রথা
১১:৪৯ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা দুইদিন বাড়ানো হয়েছে। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম হাসান জানান, বুধবার (১২ এপ্রিল) ভর্তি পরীক্ষা বিষয়ক ডিন কমিটি সভায় এই সিদ্ধান্ত হয়।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি ফি জমা দেওয়া যাবে ১৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

তিনি আরও জানান, ‘সম্ভবত গত দুইদিন অনেক শিক্ষার্থী একত্রে অনলাইন আবেদন করায় সার্ভার স্লো হয়ে যায়। তাই তাদের সুবিধার্থে সময় আরও দুইদিন বাড়িয়ে দেওয়া হচ্ছে।’

এ বছর ‘এ’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মোট জিপিএ ৮ থেকে বাড়িয়ে ৮.২৫ করা হয়।

বি, বি-১ ও সি ইউনিটে আবেদন করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মোট জিপিএ ৮ লাগবে। আর ডি ইউনিটে জিপিএ মোট ৭ দশমিক ৫ থাকলে আবেদন করা যাবে। উপ-ইউনিট ডি-১ এর জন্য লাগবে জিপিএ-৬।

১০০ নম্বরের লিখিত (এমসিকিউ) পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নাম্বার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ মিলিয়ে যোগ হবে সর্বোচ্চ ২০ নম্বর।

Reneta

প্রায় তিন বছর বন্ধ রেখে এ বছর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মেধাতালিকা করা হবে দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের মোট নম্বর থেকে ৫ নম্বর বাদ দিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT