চাঁদপুর

চবিতে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্র রিমান্ডে

চবিতে অভিযুক্ত ৫ ছাত্র রিমান্ডে, পুলিশ ও ছাত্ররা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চবিতে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্রের রিমান্ডের জন্য আদালতে নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার ৫ ছাত্রের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নির্ধারিত রিমান্ড শুনানির দিন মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালতে দু’পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ড মঞ্জুর হওয়া ৫ ছাত্র হলো, ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন, দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর ছেলে সাইফুল ইসলাম।

গ্রেপ্তার ৫ জনের প্রত্যেকে ৭ দিন করে রিমান্ড চায় হাটহাজারী থানা পুলিশ। আদালত দু’পক্ষের শুনানি শেষে প্রত্যেকের ২ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৭ জুলাই রাতে চবির প্রথম বর্ষের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় চবির ২ শিক্ষার্থী ও হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। ওই ৫ জন ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানায় র‍্যাব।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…