চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের নিহত যাত্রীরা সবাই কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
৫:২৮ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২২
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
কোচিং সেন্টার ছাত্র-শিক্ষকরা ট্রেনের ধাক্কায় আহতদের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া ইউনিয়নের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের নিহত ১১ যাত্রীর সবাই হাটহাজারী উপজেলার আমান বাজার যুগীরহাট এলাকার একটি কোচিং সেন্টারের ছাত্র ও শিক্ষক।

তাদের মধ্যে ৪ জন পেশায় শিক্ষক বলে জানা গেছে। তারা হলেন রাকিক হোসেন, সজীব, জিসান ও রিদোয়ান। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুর্ঘটনায় আরও ৫ জন আহত হন। মাইক্রোবাসের আরোহীরা খৈয়াছড়া ঝর্না দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেন দুর্ঘটনায় আহত ৫ জনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তবে এদের কারো পরিচয় শনাক্ত করতে পারেনি চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয়ও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর প্রভাতী ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার ঠেলে নিয়ে যায়। দুর্ঘটনার সময় রেল লাইনটি অরক্ষিত ছিল। সেখানে কোনো গেটম্যান ছিল না।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, মহানগর প্রভাতী ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে ওঠে যায় মাইক্রোবাস। এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেভেলক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাস লাইনে উঠলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় ১১জন নিহতের খবর হাটহাজারীর আমান বাজার যুগিরহাট এলাকায় ছড়িয়ে পড়লে পুরো গ্রাম জুড়ে স্বজনদের আহাজরীতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

ট্যাগ: ট্রেন দুর্ঘটনানিহত ১১মীরসরাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশব্যাপী ‘হাওয়া’ নিয়ে উন্মাদনার পুরো কৃতিত্ব দর্শকের

পরবর্তী

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫

পরবর্তী
বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিস্থিতি, স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫

ইমরান গোল্ড প্লে বাটন হাতে নিয়ে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গোল্ড প্লে বাটন’ হাতে পেয়ে যে উপলব্ধি ইমরানের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT