চট্টগ্রাম

মিরসরাইয়ে নিহতদের জানাজায় হাজারও মানুষের অংশগ্রহণ

এলাকাজুড়ে শোক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ক্ষতিগ্রস্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় হতাহতদের জন্য সমবেদনা জানাচ্ছেন স্থানীয়রা, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ ছাত্র-শিক্ষক নিহতের ঘটনায় হাটহাজারীর আমান বাজার এলাকাজুড়ে শোক চলছে।

নিহত ১১ জনের মধ্যে ৫ জনের জানাজার নামাজ সকাল সোয়া ১০টায় চট্টগ্রামের হাটহাজারীর খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়েছে। জানাজার নামাজে হাজারও মানুষ অংশ নেন।

এর আগে শুক্রবার রাতে ২ জনের জানাজার নামাজ শেষে দাফন করা হয়।

অন্যদিকে এ ঘটনা তদন্তে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তার নেতৃত্বে গঠিত ৫ সদস্যের কমিটি কাজ শুরু করেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন নিহত ১১ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে এবং আহতদের ১৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছে।

বিষয়:নিহত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…