চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে শেষদিনে ঘরমুখো মানুষের ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০৬, জুন ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বড় সংখ্যক মানুষ বাসে উঠার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহা উপলক্ষে ঈদ যাত্রার আগে শেষ কর্মদিবস হওয়ায় আজ শুক্রবার ৬ জুন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঘরমুখো মানুষের ঢল নামে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, মহাখালী বাস টার্মিনাল ও বিভিন্ন মহাসড়কে দেখা গেছে উপচে পড়া ভিড়।

শুক্রবার সকাল ৭টা থেকেই যাত্রীরা দলে দলে টার্মিনালে ভিড় করতে শুরু করেন। কেউ পরিবার নিয়ে, কেউ একা ছুটছেন প্রিয়জনের কাছে ঈদ উদযাপন করতে।

তবে যাত্রীদের চাপের তুলনায় বাসের সংখ্যা কম। ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে আবার আগে টিকিট কেটেও নির্ধারিত সময়ে বাস পাননি।

বিমানবন্দর রেলস্টেশনে দেখা গেছে, কয়েকটি ট্রেন ১০ থেকে ২০ মিনিট দেরিতে প্ল্যাটফর্মে পৌঁছেছে। এর মধ্যে পর্যটক এক্সপ্রেস সবচেয়ে বেশি বিলম্বে ছেড়েছে, যার কারণ হিসেবে চট্টগ্রামের বোয়াখালীতে বৃহস্পতিবারের দুর্ঘটনাকে উল্লেখ করেছেন স্টেশন মাস্টার।

অন্যদিকে, সড়কপথে যাত্রা আরও বেশি ভোগান্তির। দূরপাল্লার বাসগুলোতে সিট মিলছে না, আর ভাড়া দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত। ফলে অনেকে পরিবারসহ ট্রাক, পিকআপ বা প্রাইভেটকারে করেই যাত্রা করছেন। সবচেয়ে নৈরাজ্যকর পরিস্থিতি দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।

বৃহস্পতিবার রাত থেকে এই মহাসড়কে মানুষের দীর্ঘ অপেক্ষা চোখে পড়ে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত বাস পাচ্ছেন না। আর যেসব বাস পাওয়া যাচ্ছে, সেগুলোর ভাড়া সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ।

Reneta

এদিকে আজ সকালে কোরবানির ঈদকে সামনে রেখে যাত্রী ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি পরিবহনকে জরিমানা করেছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ যাত্রাঈদুল আজহাঘরমুখো মানুষভিড়
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT