বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারের সামনে জনতার ভিড়

খালেদা জিয়ার মৃত্যুর খবরে জনতার ভিড় এভারকেয়ারের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারের সামনে জনতার ভিড়, বিভিন্ন মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে ভিড় করছেন নেতাকর্মীসহ শোকার্ত জনতা।

আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করার পর থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে আসতে শুরু করেছেন।

তাদের অনেকে হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করছেন। তবে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে রেখেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা গেছেন।

বিষয়:এভারকেয়ার বিএনপি বেগম খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…