কৃষক-দিনমজুর-ভিক্ষুকের নামে সোনালী ব্যাংকে কোটি টাকার ঋণ জালিয়াতি
অফিসে দুই ব্যক্তি আলোচনা করছেন, চ্যানেল আই লোগো ও বাংলা টেক্সট সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জালিয়াতির মাধ্যমে কয়েকশ কৃষক, দিনমজুর এমনকি ভিক্ষুকের নামে সোনালী ব্যাংকের রাঙ্গামাটি শাখা থেকে কোটি টাকার কৃষিঋণ বের করে নিয়েছে একটি চক্র। ১২ বছর আগের এই ঋণ সুদে-আসলে বেড়ে তিনগুণ হয়েছে। খেলাপি হয়ে যাওয়া ভুক্তভোগীদের নামে ঋণ পরিশোধের নোটিশ জারি হওয়ার পর বিষয়টি প্রকাশ পায়।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, এরই মধ্যে সে সময়ের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তার অবসর সুবিধা বাতিল করা হয়েছে এবং দু’টি তদন্ত কমিটি প্রকৃত দোষীদের বের করার কাজ শুরু করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






