তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ১৬ হাজার। দুর্যোগ ব্যবস্থাপনায় ধীরগতির অভিযোগ এনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করছেন বিরোধীরা। কিছু অভিযোগ স্বীকার করে নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করেছেন এরদোয়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জীবিত উদ্ধার হওয়াদের একটি অংশ তীব্র ঠান্ডায় নতুন করে অসুস্থ হয়ে পড়ছেন। অবিলম্বে উদ্ধার-সামগ্রী বাড়ানোর আকুতি জানিয়েছেন সিরিয়ার উদ্ধারকর্মীরা।






