আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতা ছাড়া বিশ্বের বড় চ্যালেঞ্জ মোকাবেলা অসম্ভব: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিবের বৈঠক, বিশ্ব শান্তি ও সহযোগিতা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিশ্ব শান্তি ও সহযোগিতা বিষয়ক আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সহযোগিতা ছাড়া বিশ্বের বিভিন্ন বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব।

তাইওয়ান প্রশ্নে এ দুই পরাশক্তির সম্পর্ক একেবারে বিপরীতমুখী হওয়ায় তিনি এমন মন্তব্য করেন।

শুক্রবার তার মুখপাত্র এ কথা বলেছেন। খবর এএফপি’র।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ মহাসচিব মনে করেন যে এ দুই দেশের মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতা ছাড়া বিশ্বের গুরুত্বপূর্ণ সকল সমস্যা সমাধানের কোন উপায় নেই।’

জলবায়ু থেকে শুরু করে সামরিক আলোচনার গুরুত্বপূর্ণ ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার অবসানে চীনের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিষয়:জাতিসংঘ মহাসচিব যুক্তরাষ্ট্র-চীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…