আদালত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

ফজলে করিমকে কারাগারে পাঠানোর জন্য পুলিশ সদস্যরা escort করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফজলে করিমকে কারাগারে পাঠানোর জন্য পুলিশ সদস্যরা escort করছে, একটি ট্রাইব্যুনালের নির্দেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রোডাকশন ওয়ারেন্ট মূলে তাকে আজ ট্রাইবুনালে হাজির করা হলে প্রসিকিউসনের আবেদনে রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম, ব্যারিস্টার মইনুল করিম, তারেক আব্দুল্লাহ ও সাইমুম রেজা।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালফজলে করিম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…