আদালত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেনের খালাস

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী ও সুন্দর পরিবেশ সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো: মোবারক হোসেন।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মোবারক হোসেনের করা আপিল মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের রায় বাতিল করে আজ এই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ।

আদালতে মোবারকের পক্ষে সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক শুনানি করেন। আর প্রসিকিউসনের পক্ষে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এই মামলায় মোবারক হোসনেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে ২০১৪ সালের ২৪ নভেম্বর রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সে রায়ের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। এর মধ্যে এক নম্বর অভিযোগে মোবারককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর তিন নম্বর অভিযোগে মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অপর তিনটি অভিযোগ (২, ৪ ও ৫ নম্বর অভিযোগ) প্রমাণিত না হওয়ায় সেগুলোতে তাঁকে খালাস দেওয়া হয়। ট্রাইব্যুনালের এই রায়ের পর দণ্ডাদেশ বাতিল ও খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মোবারক ২০১৪ সালে আপিল করেন।

মোবারক ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালমানবতাবিরোধী অপরাধ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…