নাশকতার মামলায় ৫ জন গ্রেপ্তার

র্যাব এক্সক্লুসিভ ব্যাটালিয়ন-১০ এর মহাখালী, ঢাকা অফিসের বোর্ডে লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ
সরকার পতনের একদফা দাবিতে ২৮ অক্টোবর বিএনপি জামায়াতের ডাকা সমাবেশে সংঘর্ষ ,পুলিশের কাজে বাধাদান দান ও হত্যার উদ্দ্যেশ্যে হামলা সংক্রান্ত নাশকতার মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
ফরিদপুর জেলার কোতয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলার পলাতক আসামি কেশব মিত্রকে ফরিদপুর থেকে, রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানায় বিস্ফোরক আইনের মামলায় মোঃ আব্দুল আউয়াল টিপু ও লৎফর রহমানকে কামরাঙ্গীরচর থেকে এবং যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তরিকুল ইসলাম সোহাগকে ও ৫০ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ মনির হোসেন শিলুকে কদমতলী ও যাত্রাবাড়ী এলাকা থেকে গেপ্তার করা হয়।
র্যাব ১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতার আসামিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এর আগেও তারা রাজধানীর লালবাগ, কামরাঙ্গীচর, কদমতলী, যাত্রাবাড়ী এবং মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন নাশকতা মূলক কাজে সরাসরি জড়িত ছিল বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






