ক্রিকেট

ভারতকে হারালো উনিশের মেয়েরা

বাংলাদেশের নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, উজ্জ্বল হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, উজ্জ্বল হাসি সহ, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ের পর দিশা বিশ্বাসের দল ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারায় স্বাগতিক সাউথ আফ্রিকাকে। ১৪ জানুয়ারি মূল আসরে জুনিয়র টাইগ্রেস টিমের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

বুধবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্বর্ণা আক্তারের অসাধারণ ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান তোলে বাংলাদেশ। সহ-অধিনায়ক স্বর্ণা ৪৮ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন সাতটি ছয়, দুটি চার।

ওপেনার আফিয়া প্রত্যাশা করেন ১২ রান। আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

জবাবে খুব কাছে গিয়ে থামে ভারত। মাত্র ২ উইকেট হারালেও ২০ ওভারে ১১৮ রানের বেশি তুলতে পারেনি তারা। ৪৪ করে রানআউট হন তৃষা। ভার্মা ৪৩ রানে অপরাজিত থাকেন।

বিষয়:ক্রিকেট বাংলাদেশ সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…