চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারদের ঘাড়ে গার্ড বাধ্যতামূলক করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে ব্যাটারদের ঘাড়ে গার্ড পরিধান বাধ্যতামূলক করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১ অক্টোবর থেকে নিয়মটি কার্যকর হবে। না মানলে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা এখন থেকে বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়বেন।

পেসার ও স্লো মিডিয়াম পেসারদের বল খেলার ক্ষেত্রে খেলোয়াড়দের হেলমেটে ঘাড়ের গার্ড থাকতে হবে। এই নিয়ম স্পিনারদের বল খেলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। উইকেটরক্ষক এবং ব্যাটার ঘেঁষে থাকা ফিল্ডারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না নিয়মটি।

২০১৪ সালের ২৫ নভেম্বর শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে ব্যাট করতে গিয়ে শন অ্যাবটের একটি বাউন্সার লেগেছিল হিউজের মাথায়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। চারদিন বাদে মৃত্যু হয়। যে মৃত্যুতে কেঁপে উঠেছিল ক্রিকেট দুনিয়া। হিউজের মৃত্যুর ঘটনায় ঘাড় বা স্টেম গার্ডের নকশা তৈরি করা হয়েছিল।

হিউজের আঘাত পাওয়া সেই ম্যাচে খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। যদিও ঘাড়ে গার্ড পরতে না চাওয়ার বিষয়ে তিনি লিখিত বিবৃতি দিয়েছিলেন।

‘আমি এগুলো পরিধান করি না এবং করব না। যখন খেলার সময় স্টেমগার্ড পরে থাকি, তখন ঘাড় ঘোরাতে সেটি বাধা দেয়। যখন বোলারদের মুখোমুখি হই, তখন ঘাড় অল্পই ঘোরানো যায়। আমি একটি স্টেমগার্ড পরে চেষ্টা করেছি। এটা আমার ঘাড়কে অস্বস্তিকর অবস্থায় ফেলে।’

আরেক অজি ক্রিকেটার স্টিভেন স্মিথও দুয়েকটি ম্যাচ বাদ দিলে স্টেমগার্ড পরা এড়িয়ে গেছেন। ২০১৯ সালে লর্ডস টেস্টে জফরা আর্চারের বলে তার মাথায় আঘাত লাগে। কনকাশনে পড়ে মাঠের বাইরে চলে যান।

Reneta

স্মিথ এ প্রসঙ্গে বলেন, ‘নেটে ব্যাটিংয়ের সময় ঘাড়ে গার্ড পরে খেলার চেষ্টা করেছি। মনে হচ্ছিল আমার হৃৎস্পন্দন প্রায় ৩০/৪০ মাত্রা পর্যন্ত বেড়ে গিয়েছিল। আমি ক্লাস্ট্রোফোবিক হয়েছিলাম এমনটা মনে হচ্ছিল। এটিকে এমআরআই স্ক্যান মেশিনে আটকে থাকার সাথে তুলনা করছি।’

‘গার্ড পরাটা সম্ভবত বাধ্যতামূলক হয়ে উঠতে চলেছে। তাই আমাকে এটার সঙ্গে অভ্যস্ত হতে হবে। আমি নিশ্চিত যে যতবেশি এগুলো পরিধান করব, ততবেশি এটা নিয়েও অনুশীলন করব। আমার হৃৎস্পন্দন কমে আসবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব অপারেশন্স পিটার রোচ বলেছেন, ‘মাথা এবং ঘাড় রক্ষা করা আমাদের খেলাধুলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে ঘাড় রক্ষাকারী পণ্য ব্যবহারের বিষয়টি অনেকদূর এগিয়েছে। বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের বিশদ পরিসরে আলোচনা এবং অনেক পরামর্শের ভিত্তিতে গার্ড ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি এসেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নারক্রিকেট অস্ট্রেলিয়ালিড স্পোর্টসস্মিথহিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT