বাংলাদেশ

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করেছে সিপিডি: প্রধান উপদেষ্টা

সিপিডি প্রধান উপদেষ্টা বসে আছেন, পটভূমিতে মার্বেল দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

সিপিডি প্রধান উপদেষ্টা একটি সভায় বসে আছেন, পটভূমিতে মার্বেল দেয়াল ও সবুজ গাছ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি সবসময় স্রোতের বিপরীতে গিয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতিনির্ধারকদের পরামর্শ দেয়ার চেষ্টা করেছে।

রোববার (১ ডিসেম্বর) সিপিডির ৩০তম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা জানালেন, সিপিডি কাজ করেছে স্রোতের বিপরীতে গিয়ে এবং দেশের স্বার্থে। এমনকি জুলাই অভ্যুত্থানেও বড় ভূমিকা সিপিডির গবেষণা ও জনসচেতনতা মূলক কার্যক্রমের।

এসময় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার গনতান্ত্রিক কাঠামোতে না হলে সে সংস্কার টেকসই হবে না।

সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান তুলে ধরেন সিপিডির গত ৩০ বছরের কাজের পরিধি। তিনি জানান, গণমানুষের জন্য কাজ করা অব্যাহত রাখবে সিপিডি। আর ভবিষ্যতে যেন সিপিডি ভয়হীনভাবে কাজ করতে পারে সে আশা ব্যক্ত করেন সিপিডির ফেলো অধ্যাপক রওনক জাহান।

একই আয়োজনে উপস্থিত হয়ে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংস্কার একদিনে সম্ভব না। গণতান্ত্রিক উপায়ে সংস্কার না হলে তা টেকসই হবে না।

এদিন সকালে দু’টি সেশনে অংশ নিয়ে বক্তারা বলেন, ভবিষ্যতেও নীতিনির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাবে সিপিডি।

উল্লেখ্য, ১৯৯৩ থেকে ২০২৪, ৩০ পার করে ৩১ বছরে চলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিপিডির ৩০ বছরের পথচলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্রাক সেন্টারে দিনব্যাপী আয়োজন করে।

বিষয়:প্রধান উপদেষ্টা সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…