চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই অভ্যুত্থান দিবসে কক্সবাজার সফর: সারজিস, হাসনাতসহ এনসিপির ৫ নেতাকে শোকজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
কক্সবাজারে গণঅভ্যুত্থান দিবসে হাসনাত-সারজিসরা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি চলাকালে দলের অনুমোদন ছাড়া কক্সবাজার সফরের কারণে দলটির উত্তরাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক নোটিশে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি চলাকালে সারজিস আলমসহ কয়েকজন নেতা কক্সবাজার সফরে যান, যা পূর্বানুমতি ছাড়াই হয়েছে।

নোটিশে তাদের এমন পদক্ষেপকে ‘রাজনৈতিকভাবে গুরুত্বহীন ও দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করা হয়েছে।

শোকজ পাওয়া পাঁচ নেতা হলেন- মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

তাদের ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Reneta

এর আগে কক্সবাজারের একটি পাঁচতারা হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক হয়েছে- এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করে। যদিও সংশ্লিষ্ট নেতারা দাবি করেন, তারা নিছক ব্যক্তিগত ভ্রমণে কক্সবাজার গিয়েছিলেন।

তবে ‘জুলাই অভ্যুত্থান দিবসে’ এনসিপির কেন্দ্রীয় নেতাদের কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় (আগের নাম রয়েল টিউলিপ) অবকাশ যাপন নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর (প্রতিনিধি)।

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

জুলাই ২৮, ২০২৬

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলি, নিহত ১

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT