জনপদ

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর (প্রতিনিধি)।

শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে মাদকবিরোধী অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ার কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সকলকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজ, রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার মাধ্যমে অবশ্যই ইতিবাচক ফল মিলবে। এ সময় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই প্রচারটাই মূল কাজ-যাতে সবাই বুঝতে পারে মাদক খারাপ জিনিস এবং তা ব্যবহার করা উচিত নয়। এভাবেই সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:মাদক নির্মূল মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…