কক্সবাজার

কক্সবাজারের সাংবাদিক সফিউল আলমের মৃত্যু

কক্সবাজারের সাংবাদিক সফিউল আলমের ছবি, নদীর পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের সাংবাদিক সফিউল আলমের ছবি, নদীর পাশে দাঁড়িয়ে, পেশাদার পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা সফিউল আলম মারা গেছেন। তিনি রবিবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দূরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা, স্ত্রী, পিতা, মা, ভাইসহ অনেক স্বজন রেখে গেছেন।

আজ রবিবার আছরের নামাজের পর পেকুয়ার মগনামা মহুরিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সফিউল আলম ১৯৭৭ সালে ২৮ নভেম্বর বর্তমান পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরী পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা ওসমান গণি, মাতা সাজেদা বেগম।

সফিউল আলম ২০১১ সালে গণমাধ্যমে কাজ শুরু করেন। কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকায় কাজ শুরু করা এই সাংবাদিক পত্রিকাটির সর্বশেষ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি জাতীয় দৈনিক দি বাংলাদেশ টুডে এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ইউনিট সংগঠন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কক্সবাজার প্রেসক্লাবের সদস্য।

তিনি ছাত্রজীবন থেকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কক্সবাজার জেলা শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি মগনামা স্কুল ছাত্রলীগের প্রথম সাংগঠনিক কমিটির সহসভাপতি, মাগনামা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

বিষয়:কক্সবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…