চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোর্ত্তোয়ার ফলক সরিয়ে ফেলেছে অ্যাটলেটিকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ৩১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১৪তম শিরোপা জয়ের অন্যতম নায়ক থিবো কোর্ত্তোয়া। ম্যাচে চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো বেলজিয়ান গোলরক্ষকের কণ্ঠে ট্রফি উঁচিয়ে ধরার পর প্রাপ্য সম্মান না পাওয়ার আক্ষেপ ঝরেছিল।

সেই কোর্ত্তোয়াকে এবার রীতিমতো অসম্মানই করে ছাড়ল সাবেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০১১-২০১৪ সাল দলটিতে ১১১ ম্যাচ খেলা গোলরক্ষকের ফলক অপসারণ করেছে ক্লাবটি।

অ্যাটলেটিকোর ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোর ওয়াকওয়েতে ক্লাবের কিংবদন্তি খেলোয়াড়দের জন্য ফলক রাখা হয়। অন্তত ১০০ ম্যাচ খেলা ফুটবলারদের সম্মানে এটি করা হয়ে থাকে। শতাধিক ম্যাচ খেলা কোর্ত্তোয়ার ফলকও ছিল।

অলরেডদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলতে নামার আগে কোর্ত্তোয়া মন্তব্য করেছিলেন, তিনি এখন ইতিহাসের সঠিক রাস্তায় আছেন।

এমন মন্তব্য ভালোভাবে গ্রহণ করেননি অ্যাটলেটিকো সভাপতি এনরিক সেরেজো। সোমবার তিনি ক্লাবটির সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘যদি কোর্ত্তোয়ার ফলক অপসারণ করতে চান, তাহলে কুড়াল এবং বেলচা নিয়ে যান। এটি সরিয়ে ফেলুন।’

অ্যাটলেটিকো সভাপতির মন্তব্যের কয়েকঘণ্টার মধ্যেই কোর্ত্তোয়ার ফলক অপসারণ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোকোর্ত্তোয়ালিড স্পোর্টসসেরেজো
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT