রাজনীতি

জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির সাথে জাতীয় পার্টি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির সাথে জাতীয় পার্টি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস গাইউন লুইসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার বিকেল ৩টায় গুলশানে জাতিসংঘের স্থানীয় কার্যালয়ে এ বৈঠক  হয়। এ সময় তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

সৌজন্য সাক্ষাতে অংশ নেয়ার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি। আন্তরিকতাপূর্ণ সৌজন্য সাক্ষাতের জন্য জাতিসংঘের প্রতিনিধির প্রতি ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

বিষয়:গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি জিএম কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…