বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি, পিভিএসএম, এভিএসএম, এনএম আজ সেনাবাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ ১ জুন সোমবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং ভারতীয় নৌবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভিনন্দন জানান।
সাক্ষাতকালে তারা দুই দেশের দুই বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশা ব্যক্ত করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান তার সাথে সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।
সাক্ষাতকালে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি সস্ত্রীক উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে ৪ সদস্যের ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধি দল ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ৩০ জুন ২০২৪ তারিখ ঢাকায় পৌঁছান। সফর শেষে দলটি ৫ জুলাই ২০২৪ তারিখে ভারতে প্রত্যাবর্তন করবে।







