বাংলাদেশ

আইজিপির সাথে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আইজিপি ও জাপানের রাষ্ট্রদূত বৈঠকে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপি ও জাপানের রাষ্ট্রদূত একটি বৈঠকে বসে আলোচনা করছেন, পেছনে বাংলাদেশের ও জাপানের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশের মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলামের সাথে  বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

আইজিপি জাপানের রাষ্ট্রদূতকে পুলিশ হেডকোয়ার্টার্সে স্বাগত জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। এ সময় তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং অন্যান্য ক্ষেত্রে জাপান সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে চলমান প্রকল্পসমূহ এবং জাপানি নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আইজিপিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং লজিস্টিক সাপোর্ট তথা ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশ্বাস প্রদান করেন

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষয়:আইজিপি জাপানের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…