বাংলাদেশ

প্রতিরক্ষা উপদেষ্টা ও মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টা ও মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৯ মার্চ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনায় উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদারের বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিষয়:আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…