চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ৪০০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণ প্রকল্পে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন মার্কিন এক আদালত। কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউসের ভেঙে ফেলা ইস্ট উইংয়ের স্থানে এই প্রকল্প এগিয়ে নেওয়া যাবে না বলে রায় দিয়েছেন বিচারক।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জেলা বিচারক রিচার্ড লিওন ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন-এর করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন। সংগঠনটি অভিযোগ করেছিল, ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে ফেলে নতুন ভবন নির্মাণ শুরু করে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

রায়ে বিচারক লিওন বলেন, আমি মনে করি ন্যাশনাল ট্রাস্ট মামলায় জয়ের সম্ভাবনা রাখে, কারণ কোনো আইনই প্রেসিডেন্টকে এই ধরনের ক্ষমতা দেয় না। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নিয়োগপ্রাপ্ত এই বিচারক আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবিষ্যৎ প্রজন্মের জন্য হোয়াইট হাউসের তত্ত্বাবধায়ক তিনি এর মালিক নন। কংগ্রেস আইনগত অনুমোদন না দেওয়া পর্যন্ত এই প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রাখতে হবে।

তবে হোয়াইট হাউসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্মাণকাজ এই আদেশের আওতায় পড়বে না বলে উল্লেখ করেন তিনি।

রায়ের ফলে ৯০ হাজার বর্গফুটের এই বলরুম প্রকল্প মামলার কার্যক্রম চলাকালীন স্থগিত থাকবে। একইসঙ্গে ট্রাম্প প্রশাসনকে আপিল করার সুযোগ দিতে ১৪ দিনের জন্য আদেশ স্থগিত রাখা হয়েছে।

Reneta

এর কয়েক ঘণ্টার মধ্যেই বিচার বিভাগ ওয়াশিংটন ডিসিভিত্তিক আপিল আদালতে আপিল দায়ের করেছে।

ন্যাশনাল ট্রাস্টের প্রেসিডেন্ট ও সিইও ক্যারল কুইলেন এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি জয় এমন একটি প্রকল্পের ক্ষেত্রে, যা আমাদের দেশের অন্যতম ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানের ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারত।

অন্যদিকে সামাজিক মাধ্যমে ট্রাম্প ন্যাশনাল ট্রাস্টকে বামপন্থী উন্মাদদের একটি দল বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, তার বলরুম প্রকল্প বাজেটের মধ্যে রয়েছে, নির্ধারিত সময়ের আগেই নির্মাণ হচ্ছে এবং এতে করদাতাদের কোনো খরচ হবে না। পাশাপাশি এটিকে বিশ্বের সেরা স্থাপনার একটি হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি।

রিপাবলিকান নেতা ট্রাম্প এই বলরুমকে তার প্রেসিডেন্সির একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং স্থায়ী প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলরুম প্রকল্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রস্থগিতাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT