চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউন্টিতে ব্যাট হাতে ব্যর্থ সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে বল হাতে অভিষেক রাঙিয়েছেন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে ভালো করতে পারেননি। সাকিবের ব্যর্থতার দিনে তার দল ৪ রানের লিড নিয়ে থেমেছে।

টনটনে চারদিনের ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে সমারসেট। প্রথম ইনিংসে ৩১৭ রানে থেমে যায় তারা। জবাবে নেমে তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে ৩২১ রান তুলে থেমেছে সারে।

তৃতীয় দিন সারে’র চতুর্থ উইকেট পড়লে ব্যাটে আসেন সাকিব। ক্রিজে মোকাবেলা করেন ২৪ বল। ১ চারে ১২ রান করে জ্যাক লিচের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন।

সারে’র হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন টম কারেন। ৭৫ বলে ৮৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে রায়ান প্যাটেলের ব্যাট থেকে। ১৯২ বলে ৭০ রান করেন। এছাড়া বেন গিডস ৯৪ বলে ৫০ রান এবং বেন ফোকস ৩৭ রান করেন।

সমারসেটের হয়ে অর্খি অ্যালড্রিজ ৩৭ ওভারে ১৯২ রান খরচায় ৬টি উইকেট নেন। জ্যাক লিচ ৪৮.২ ওভারে ১০৫ রান খরচায় নেন চার উইকেট।

এর আগে প্রথম ইনিংসে টম ব্যানটনের ১৩২ রানের ইনিংসে ৩১৭ রান করে সমারসেট। সারে’র হয়ে সাকিব ৩৩.৫ ওভার বল করে ৯৭ রান খরচায় ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন ড্যানিয়েল ওরাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্টি চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসাকিবসামারসেটসারে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT