চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমুনার বুকে উদ্বোধনের অপেক্ষায় দেশের দীর্ঘতম রেলসেতু

ফেরদাউস রবিনফেরদাউস রবিন
১২:৫৯ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A

উদ্বোধনের অপেক্ষায় রেলওয়ের মেগা প্রকল্প যমুনা রেল সেতু। ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ রেলসেতুর পুরোটাই এখন যমুনার বুকে দৃশ্যমান। এখন চলছে নদীর দু’পাড়ে সংযোগ রেলপথ ও অত্যাধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের কাজ। সব কিছু ঠিক থাকলে জানুয়ারিতেই দেশের দীর্ঘতম রেলসেতুটি উদ্বোধন হবে।

যমুনা রেলওয়ে সেতু প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানিয়েছেন, যমুনায় বুকে রেলসেতুর মূল অবকাঠামোর কাজ প্রায় শেষ। দেশি-বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে মোট ৫০টি পিয়ার আর ৪৯টি স্প্যানসহ অন্য সব কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

যমুনা সেতুর ৩০০ মিটার উজানে দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেলসেতু। ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনা বিশেষভাবে তৈরি মরিচারোধী বড় বড় স্টিলের কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে স্প্যানগুলো। এটি চালু হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ক্ষেত্রে নবদিগন্তের সূচনার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও পরিবর্তন আসবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেলসেতুর ওপর দিয়ে ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে প্রতিদিন অন্তত ৮৮টি ট্রেন চলাচল করতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যমুনা রেল সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স

জুন ২১, ২০২৬

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মারা গেছেন

জুন ২১, ২০২৬

মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, ১০ আটক

জুন ২১, ২০২৬
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ছবি: সংগৃহীত।

বর্তমানে আওয়ামী লীগের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সাংগঠনিক শক্তি নেই: অধ্যাপক ড. মাহবুব উল্ল্যাহ

জুন ২১, ২০২৬
বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT