আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলি হামলায় ২১টি মুসলিম দেশের নিন্দা

বিশ্বের মুসলিম দেশগুলোর পতাকার সমন্বয়ে তৈরি গ্রাফিক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের পতাকা সমূহের ছবি, যা আন্তর্জাতিক সংহতি ও সমঝোতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ২১টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১৬ জুন) এক খোলা চিঠিতে এই হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে, মিসর, আলজেলিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরা।

এই জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে, যা পুরো অঞ্চলকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। অবিলম্বে একটি সমন্বিত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া জরুরি।

তারা সবাইকে আহ্বান জানিয়েছে, মধ্যপ্রাচ্যকে একটি পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য এবং এই অঞ্চলের সকল রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি)-তে যুক্ত হতে হবে।

বিষয়:ইরান ইসরাইল-ইরান সংঘাত ইসরায়েল হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…