আন্তর্জাতিক

বিশ্বে করোনায় শনাক্ত ৩ লাখের নিচে

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নমুনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী একটি রোগীর নাক থেকে নমুনা সংগ্রহ করছেন, করোনাভাইরাস পরীক্ষা চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৭ জন। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৪৭২ জন।

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ১৯৭ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৮২৯ জন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৮০০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১৬ হাজার ২৮৭ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৩৭ জন এবং মারা গেছেন ৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৪৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬৯ জন এবং মারা গেছেন ২৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩১৫ জন এবং মারা গেছেন ৩৪ জন।

তাইওয়ানে মারা গেছেন ২৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১২৮ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ১৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৬৯৬ জন এবং মারা গেছেন ২৪ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩ জন এবং মারা গেছেন ১৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

বিষয়:করোনাভাইরাস মৃত্যু শনাক্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…