বাংলাদেশ

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৪৮

বাংলাদেশে করোনায় মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৩১ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে মানুষ masks পরে বাইরে চলাফেরা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যান নি। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। একই সময়ে নতুন করে ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০৯ জনে।

শুক্রবার ১১ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে চলমান ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ৪৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ১৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৩ হাজার ৪২৪ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…