আন্তর্জাতিক

বিশ্বে করোনায় শনাক্ত বেড়েছে

জনসমাগমে মাস্ক পরা মানুষ, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমে মাস্ক পরা চারজন মানুষ, স্বাস্থ্য সচেতনতা ও করোনা প্রতিরোধের জন্য সচেতনতা প্রচার।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ১৮৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮২৯ জন এবং মারা গেছেন ৮৮ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৬ জন এবং মারা গেছেন ১৪৫ জন।

বুধবার ১৬ নভেম্বর সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৯ লাখ ২২ হাজার ৩১০ জনে। এর মধ্যে ৬৬ লাখ ১৭ হাজার ৮১৬ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৯৭১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন ৩৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ৬৪ জন।

ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৯৩ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ৪৩ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৬ জন এবং মারা গেছেন ১৩ জন। ব্রাজিলে মারা গেছেন ২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিষয়:করোনাভাইরাস মৃত্যু সংক্রমণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…