চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা আমেরিকায় খেল দেখাবে ‘গোলাপি কার্ড’ও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২৭, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে রেফারির হাতে লাল কার্ড দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্টের খেতাব নিয়ে সগৌরবে টিকে থাকা কোপা আমেরিকায় এবার চালু হতে চলেছে নতুন নিয়ম। হলুদ ও লাল কার্ডের পাশাপাশি লাতিন ফুটবলের মহাযজ্ঞ আসরে রেফারিরা ব্যবহার করতে পারবেন গোলাপী কার্ড।

বছরের পর বছর ধরে ফুটবলের আইনে বেশ কিছু সংযোজন এবং পরিবর্তন হয়েছে। কনকাশন বদলির জন্য নতুন নিয়মটি চালু করছে খেলাটির আইন প্রণয়নকারী সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

কোনো দলের খেলোয়াড় যদি মাথায় আঘাত পান এবং বদলে আরেকজনকে মাঠে নামানোর দরকার পড়ে, সেক্ষেত্রে রেফারি বিপক্ষ দল ও দর্শকদের গোলাপি কার্ড দেখাবেন। মূলত গোলাপি কার্ড দেখানোর মাধ্যমে রেফারি কনকাশন বদলির অনুমোদন দেবেন।

Banglabid

ফিফার সবশেষ অনুমোদিত নিয়ম অনুযায়ী, এক ম্যাচে সর্বাধিক পাঁচবার খেলোয়াড় বদলি করা যায়। তবে কনকাশন বদলির মাধ্যমে একটি দল ম্যাচে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড়কে বদলাতে পারবে।

আগামী ১ জুলাই থেকে গোলাপি কার্ডের আইন কার্যকর হবে। যদিও কোপা আমেরিকার পর্দা উঠবে ২০ জুন। আসরকে সামনে রেখে আইএফএবি আইন কার্যকরের আগেই তা ব্যবহারে সম্মতি দিয়েছে।

আগে অবশ্য সীমিত আকারে সাদা এবং নীল কার্ড ব্যবহৃত হয়েছিল ফুটবলে। আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য ফিফা থেকে সেটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। পর্তুগালের ন্যাশনাল প্ল্যান ফর এথিকস ইন স্পোর্ট ফেয়ার প্লের জন্য সাদা কার্ডের প্রচলন করে। রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস প্রথম এটির ব্যবহার করেন। মেয়েদের প্রথম বিভাগ ফুটবলে বেনফিকা এবং স্পোর্টিংয়ের ম্যাচে এক সমর্থক অসুস্থ হয়ে পড়েন। উভয় দলের মেডিকেল কর্মীরা তাকে চিকিৎসা দিতে ছুটে যান। এ সময় মেডিকেল কর্মীদের সাদা কার্ড দেখানো হয়েছিল।

Reneta

নীল কার্ড ফুটবলের নিম্নস্তরের বিভাগে ব্যবহৃত হয়েছে। এটি দেখানোর মাধ্যমে রেফারি কোনো খেলোয়াড়কে দশ মিনিটের জন্য মাঠের বাইরে বের করে দিতে পারেন।

কোপা আমেরিকায় দেখা যাবে আরেকটি নতুনত্ব। প্রাচীন আসরটিতে প্রথমবার খেলা পরিচালনায় নারী রেফারি দেখা যাবে। ম্যাচ পরিচালনার জন্য তালিকায় রয়েছেন ১০১ জন রেফারি, যার মধ্যে আটজন নারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনকাশনকোপা আমেরিকা ২০২৪গোলাপি কার্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬

নীরবতা ভাঙলেন মেসি, লিখলেন ‘তোমাকে ভালোবাসি, বাবা’

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT