ফুটবল

মেসি-ডি মারিয়াদের নিয়ে ঝুঁকি নিতে চান না স্কালোনি

আর্জেন্টিনা কোচ স্কালোনি সংবাদ সম্মেলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের কোচ স্কালোনি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, পেছনে আর্জেন্টিনা ও স্পন্সরদের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ম্যাচের সময়কাল তখন ৫৬ মিনিট। ইকুয়েডরের বিপক্ষে গোল পাওয়া অ্যাঙ্গেল ডি মারিয়াকে মাঠ থেকে তুলে লিওনেল মেসিকে নামানো হয়। একই সময় লৌতারো মার্টিনেজকে খেলানোর পরিকল্পনায় এনজো ফের্নান্দেস বেঞ্চে বসে যান। জুলিয়ান আলভারেজও পুরো সময় খেলেননি। তার বদলে পরে খেলেছেন অ্যাঙ্গেল কোরেয়া।

কোপা আমেরিকা শুরুর আগে জয় দিয়ে প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিচ্ছে আর্জেন্টিনা। সোমবার ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ফুটবলারদের পরীক্ষা-নিরীক্ষা করানোর পাশাপাশি তাদের চোটমুক্ত রাখার কৌশলটাও অবলম্বন করেছেন আর্জেন্টাইন কোচ।

ম্যাচ শেষে স্কালোনি বলেছেন, ‘লিও মেসিকে নিয়ে ঝুঁকি নেয়ার দরকার নেই। শুধু সে নয়, নিকোলাস ওটামেন্ডির মতো অনেকে খেলেনি। অ্যাঙ্গেল ডি মারিয়া মাত্র কয়েক মিনিট খেলেছে। জুলিয়ান আলভারেজ এবং লৌতারো মার্টিনেজের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য।’

‘আমরা এই খেলোয়াড়দের যত্ন নিতে এবং তাদের সম্ভাব্য সেরা ফিটনেসে থাকা অবস্থায় টুর্নামেন্টে খেলাতে চাই। আমাদের একত্রিত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কোপা আমেরিকার আগে আমরা এমনই করবো, যা খুব কঠিন হবে।’

গুয়াতেমালার বিপক্ষে শুক্রবার আর্জেন্টিনা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। ২০ জুন কানাডার বিপক্ষে আকাশী-নীলদের কোপা আমেরিকা অভিযান শুরু হবে।

বিষয়:আর্জেন্টিনা ইকুয়েডর কোপা আমেরিকা ২০২৪ ফিফা ফিফা প্রীতি ম্যাচ স্কালোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…