বাংলাদেশ

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা বললেন সমন্বয়করা

নির্বাচনী প্রার্থীর ছবি, বাংলাদেশ নির্বাচন, রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি প্রার্থীর ছবি, একজন যুবক ও একজন যুবক, বাংলাদেশ নির্বাচনী প্রচার কাজে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের পর বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 

সোমবার (২১ অক্টোবর) অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেন, ‘একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই।’

আরেক সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, ‘রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা। পদত্যাগপত্র নিয়ে বঙ্গভবনে যাওয়ার কথা থাকলেও ছাত্র-জনতা গণভবনের কাছাকাছি চলে আসলে পালিয়ে যেতে বাধ্য হয় খুনি হাসিনা।’

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে সমন্বয়করা মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগে মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।

বিষয়:পদত্যাগপত্র শেখ হাসিনা সমন্বয়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…