চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইক্রোওয়েভ ওভেনে অল্প সময়ের রান্না!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৪
লাইফস্টাইল
A A
মাইক্রোওয়েভে সালাদ গরম করার দৃশ্য, রান্নার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত গরমে রান্না ঘরে যেতে মন চায় না কারোই। কিন্তু রান্নাতো করতেই হবে। কোনোমতো সকাল ও দুপুরের রান্নাটা শেষ করলেও রাতে কোনো ভাবেই রান্না ঘরে যেতে মন চায় না। তবে ক্ষুধা নিয়েতো ঘুমানোও যায় না।

ব্যস্ততার সময়ে প্রবল গরমে ঘেমেনেয়ে বা ক্লান্ত শরীরে তেমন কোনো কষ্ট ছাড়া ৫ মিনিটের মধ্যেই মাইক্রোওয়েভ ওভেনে বানিয়ে নিতে পারেন রকমারি খাবার। রান্নার জন্য মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহার করা যায়, এমন মোটা কাচের পাত্র নিন। খাবার গরম করার জন্য যে প্লাস্টিকের পাত্র ব্যবহার করা হয়, তাতে রান্না করা মোটেই স্বাস্থ্যকর নয়।

যে রান্নাগুলো সহজেই মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করা যায়:

Banglabid

পাস্তা
কাচের পাত্রে মাপ মতো পানি নিয়ে তাতে স্বাদ মতো লবণ, মাখন, পেঁয়াজ কুঁচি, রসুন কুচি, মিষ্টি কর্ন দিয়ে পাস্তা সেদ্ধ করতে নিন। ২ মিনিট মাইক্রোওয়েভ অভেনে রান্নার পর পাত্রটি বের করে তাতে বেশ কিছুটা দুধ, অরিগ্যানো, চিজ, চিলি ফ্লেক্স দিয়ে আরও তিন মিনিট ‘মাইক্রোওয়েভ মোডে’ ঘুরিয়ে নিলেই হয়ে যাবে হোয়াইট সস পাস্তা।

পিৎজা
দ্রুত পিৎজার বেস বানাতে সুজির সঙ্গে টক দই ও পানি মিশিয়ে সামান্য লবণ দিয়ে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। সুজি ফুল উঠলে একটি মাইক্রোওয়েভ ওভেনের পাত্রে মিশ্রণটি ঢেলে সমান করে নিন। ২ মিনিট ‘মাইক্রোওয়েভ মোডে’ দিলেই তৈরি হয়ে যাবে । এর উপর পিৎজা শস দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, পনিরের টুকরো, চিজ দিয়ে আরও ২ মিনিট মাইক্রোওয়েভে রান্না করে নিন। তৈরি হয়ে যাবে চটজলদি ঘরোয়া পিৎজা।

কাপ কেক
মাইক্রোওয়েভের জন্য ব্যবহৃত কাপে মাখন, চিনির গুঁড়ো, ডিম, দুধ ভাল করে মিশিয়ে নিন। তাতে যোগ করুন কিছুটা ময়দা, চকো চিপস। মাইক্রোওয়েভ ওভেনে মিশ্রণটি মিনিট ২ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে নরম সুন্দর কাপ কেক।

Reneta

ধোকলা
বেসন, টক দই ও পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন। তাতে দিয়ে দিন স্বাদ মতো লবণ ও চিনি। মিশ্রণটা খুব পাতলা বা ঘন, কোনওটাই হবে না। একদম শেষে এতে মিশিয়ে দিন ফ্রুট সল্ট বা ইনো। একটি পাত্রে তেল লাগিয়ে মিশ্রণটা ঢেলে ৪-৫ মিনিট মাইক্রোওয়েভ ওভেনে রান্না করলেই তৈরি হয়ে যাবে ধোকলা। উপর থেকে কারিপাতা, মরিচ ও সরষের ফোড়ন দিলে স্বাদ বেড়ে যাবে।

রোস্টেড বাদাম
কাজু, আামন্ড একটি পাত্রে নিয়ে তাতে সামান্য অলিভ অয়েল বা মাখন, গোলমরিচ, স্বাদ মতো লবণ মিশিয়ে মাইক্রোওয়েভ ওভেনে মিনিট দুয়েক রান্না করলেই তৈরি হয়ে যাবে রোস্টেড বাদাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অল্প সময়মাইক্রোওয়েভ অভেনরান্না
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT