অর্থনীতি

সিলিন্ডার গ্যাসের দাম কমেছে, ৩ মার্চ থেকে কার্যকর

বাজারে বিভিন্ন আকারের গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে বিভিন্ন আকারের গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে, যার মূল্য বৃদ্ধি পেয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভোক্তা পর্যায়ে তরলীকৃত ১২ কেজি সিলিন্ডারের পেট্রোলিয়াম গ্যাসের (এলপি) দাম ২৮ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যা  থেকে এ দাম কার্যকর হবে। 

সোমবার (৩ মার্চ) বিকেলে নতুন এই দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে:  মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

সবশেষ গত ২ ফেব্রুয়ারি ১৯ টাকা বাড়িয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি ওই সময় অটোগ্যাসের দাম ৬৭ টাকা ৭৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিষয়:এলপি পেট্রোলিয়াম গ্যাস বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…