ভিন্ন ভিন্ন কাণ্ড ঘটিয়ে প্রায়ই বিতর্কে মুখে পড়েন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কখনো ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মন্তব্য করে আবার কখনো বা রাজনৈতিক মতাদর্শ প্রকাশ্যের মাধ্যমে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টোরিকে কেন্দ্র করে কটাক্ষের শিকার হলেন।
সম্প্রতিই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন। যেখানে দেখা যায়, রাজস্থানের কোনো প্রাসাদে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সবুজ বাগানে সবুজ-গোলাপি রেশমি শাড়িতে মোহময়ী লাগছিল তাকে। তারই সঙ্গে তাল মিলিয়ে নেচে ওঠে ময়ূর, কিশোরীর মতো লাফালাফি করে গাছ থেকে ফল পাড়তেও দেখা যায় সাংসদকে।
সেই পোস্টের ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘বেঁচে থাকার জন্য কেবল একটি জিনিসই প্রয়োজন। তাহলো জীবন। আশা রাখি, আমরা শুধু বেঁচে থাকার জন্যই বাঁচব না। জীবনটাকে উপভোগ করব।’ আর এই রিলে তিনি জুড়ে দেন পাকিস্তানি গায়ক জায়েন জোয়েবের গান, ‘রানঝেয়া ওয়ে’।
রিলে পাকিস্তানি গান ব্যবহার করায় নতুন বিতর্কে জড়ালেন তিনি। পাকিস্তানি নেটিজেনরাও বেশ সমালোচনা করেছেন কঙ্গনাকে। একই ভাবে, এ ব্যাপারে নায়িকার অনুরাগীরা ছুড়ে দিয়েছেন কটু মন্তব্য।
এদিকে কদিন আগেই পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার দাবী তুলেছিলেন কঙ্গনা। তার মাঝেই অভিনেত্রীর এই কাণ্ড অনেকেই কাছে অভিনেত্রীকে হাসি পাত্রে পরিণত করেছে!








