চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকআপের চাপায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:১০ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় দ্রুতগতির পিকআপ (ডাম্পার) গাড়ির চাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে পুলিশ।

রবিবার ২৬ এপ্রিল উপজেলার কোর্টবাজার এলাকায় সড়কের ডিভাইডার নির্মাণকাজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রবিউল (২২) মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হংসমিয়াজীর পাড়া এলাকার মোক্তার হোছাইনের একমাত্র ছেলে। তিনি কোর্টবাজার এলাকায় সড়কের ডিভাইডার স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বেপরোয়া গতিতে চলা একটি পিকআপ প্রথমে একটি রিকশাকে চাপা দেয়। এতে রবিউল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযান চালিয়ে ঘাতক পিকআপটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে এবং চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা পিকআপের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোর্টবাজারনির্মাণ শ্রমিক নিহতমাতারবাড়ী ইউনিয়ন
শেয়ারTweetPin1

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT