চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে আধুনিক নৌ-টার্মিনালের নির্মাণ কাজ বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মোরশেদ আলম মোরশেদ আলম
১১:১৪ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
চাঁদপুরে আধুনিক নৌ-টার্মিনালের নির্মাণ কাজ বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চাঁদপুরে আধুনিক নৌ-টার্মিনালের দুই বছর মেয়াদী প্রকল্পের মেয়াদ অনেক আগেই শেষ হলেও কাজ শেষ হয়েছে মাত্র ২৫ শতাংশ। কাজ শেষ না হওয়ায় এই রুটে যাতায়াত করা যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

দেশের অন্যতম নৌ-রুট চাঁদপুর-ঢাকা-নারায়নগঞ্জ নৌ-রুট। চাঁদপুর- ঢাকাসহ বিভিন্ন রুটে প্রতিদিন অর্ধ শতাধিক লঞ্চ যাতায়াত করে। ২০২৪ সালের অক্টোবর মাসে বিশ্বব্যাংক ও পরামর্শক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী বিকল্প পদ্ধতি ব্যবহার করে আধুনিক নৌ-টার্মিনালের পাইলিংয়ের কাজ শুরু করা হয়। তবে পাইলিংকাজ শেষ হলেও গত বছরের ৫ আগস্টের পর থেকে চাঁদপুর আধুনিক নৌ-বন্দর নির্মাণ কাজ বন্ধ রেখেছে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এই কাজটি দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন এই নৌ-রুটে চলাচলকারী যাত্রীরা।

যাত্রীরা জানান, বেশ কয়েক বছর ধরে দেখছি লঞ্চঘাটের কাজ বন্ধ রয়েছে। নতুন টার্মিনালের জন্য এখানে কিছু হচ্ছে না। বিশেষ করে যাত্রী ছাউনি, বসার স্থান, টয়লেট নেই। সবচেয়ে বড় কথা বৃষ্টি হলে এখানে যাত্রীদের ভিজতে হয়।

পূর্বের যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে তাদের বাদ দেওয়া হয়েছে। নতুন করে আবারও ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে আবার হয়তো বরাদ্দ দিয়ে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে বলে জানান সদ্য বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন ।

বিআইডব্লিউটি সূত্রমতে, ২০১৬ সালের ১০ নভেম্বর একনেকে অনুমোদন পায় চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ প্রকল্প। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রথম পর্যায়ে প্রকল্পটির ব্যয় প্রায় ৬৭ কোটি টাকা ধরা হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরনির্মাণ কাজ বন্ধনৌ টার্মিনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT