চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনারের ভারত গমন ও নিখোঁজ সবকিছু নিয়ে ধোঁয়াশা: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ২২, মে ২০২৪
রাজনীতি
A A
সংবাদ সম্মেলনে বাংলাদেশি রাজনৈতিক নেতারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করে দেয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ ধরনের মন্তব্য সমীচীন নয়। আমাদের এমপিকে যারা হত্যা করেছে, তারা আমাদের দেশরই লোক। যারা খুন করেছে তাদের বিচারের মুখোমুখি করার কাজ চলছে। এমপি আনার সরকারকে জানিয়ে ভারতে যাননি। আনারের ভারত গমন ও নিখোঁজ সবকিছু নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বুধবার (২২ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কৃতি বিষয়ক উপকমিটি আয়োজিত ‌‘সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে সভা শেষে তিনি এমন মন্তব্য করেন।

ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কলকাতায় গিয়ে নিহত হওয়ার খবর এখন টক অব দ্যা কান্ট্রি। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কৃতি বিষয়ক উপকমিটির সভাতেও উঠে আসে প্রসঙ্গটি। আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে বিএনপির বক্তব্যকে অনভিপ্রেত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: কলকাতার নিউটাউনে আমাদের একজন এমপি হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। দুই তিন দিন ধরে তাকে নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তার পরিবারসহ কেউ জানে না। চিকিৎসার জন্য তিনি ভারতে গেছেন। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমাদের একজন এমপি যখন চিকিৎসার জন্য যান, তিনি কিন্তু ভারত সরকারকে জানিয়ে যান না। সেখানকার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি তখনই দেখা হয়। তার বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল।

Banglabid

এসময় এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বন্ধুরাষ্ট্র ভারতকে নিয়ে যা বলছেন তা সমীচীন নয়, তাদের নেতা সালাউদ্দিন তো দিনের পর দিন ভারতে ছিলেন, তিনি তো খুন হননি। আনারকে হত্যায় জড়িত বাংলাদেশিরাই।

সেতুমন্ত্রী বলেন: তাকে যারা হত্যা করেছে, যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে। ওখানে যারা হত্যা করেছে পাঁচ থেকে ছয়জনের মতো, এর মধ্যে পাঁচজনই বাংলাদেশের। এই ব্যাপারটা নিয়ে ‘যারে দেখতে নারি, তার চলন বাঁকা’- এই ধরনের উক্তি করা সমীচীন না।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে দেয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন: সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা বাহিনী। তাদের আলাদা নিয়ম কানুন আছে তারা সেভাবে চলে। সেখানে কেউ কোন অপরাধ করে থাকে সেটা প্রমাণিত হলে সেটা ছাড় দেয়ার লোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নন।

Reneta

তিনি আরও বলেন: ডোনাল্ড ল্যু এসে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার কথা বলে যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। আগে সাতজন, এখন একজন। গাজায় এই নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায়না, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিলো সেটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

সভায় সভাপতিত্ব করেন মঞ্চ সারথি আতাউর রহমান চেয়ারম্যান, সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি আওয়ামী লীগ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য নায়ক ফেরদৌস, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআনোয়ারুল আজিম আনারওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক সূচির আগে ‘আইপিএল’ বিবেচনায় রাখতে বললেন বাটলার

পরবর্তী

যুক্তরাষ্ট্রে প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ

পরবর্তী
বাংলাদেশি পুলিশ অফিসার আজহারুল চৌধুরীর ছবি, পুরস্কার হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ

অ্যামিরিকা থেকে বাংলাদেশে ফিরেছেন একজন নারী, আলোচনায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের চুক্তি হওয়া নিয়ে আশাবাদী ফ্রান্সের রাষ্ট্রদূত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সম্পত্তি নিয়ে বিরোধে বাবার লাশ রেখে দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT