আন্তর্জাতিক

গাজা যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য ও আশপাশের এলাকায় সংঘাত ছড়িয়ে পড়েছে

গাজা যুদ্ধের প্রভাবের কারণে মধ্যপ্রাচ্য ও আশপাশের এলাকায় সংঘাত বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

গাজায় ইসরাইলের নির্বিচার হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য ও আশপাশের এলাকায় সংঘাত ছড়িয়ে পড়েছে। ইরাক ও সিরিয়ায় হামলার পর এবার পাকিস্তানে হামলা করেছে ইরান। এঘটনায় তেহরানকে ‘চরম পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এর আগে সোমবার ইরাক ও সিরিয়ায় হামলা করে তুরস্কের সেনাবাহিনী। ওদিকে লোহিত সাগরে জাহাজে হামলা ঘিরে চলছে যুক্তরাষ্ট্র-ইয়েমেন পাল্টাপাল্টি হামলা। বুধবার গাজার খান ইউনিসে ইসরাইলের হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।

বিষয়:ইরান ইসরাইল ইসলামাবাদ গাজা পাকিস্তান মধ্যপ্রাচ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…