বিনোদন

এনটিআরের পর এবার রাম চরণের সঙ্গে জাহ্নবী!

জাহ্নবী ও রাম চরণ একসঙ্গে ছবি, বলিউড ও টলিউড তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহ্নবী ও রাম চরণ একসঙ্গে ছবি, বলিউড ও টলিউডের জনপ্রিয় তারকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেধে আসন্ন ‘দেভারা’ সিনেমার মধ্য দিয়ে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বলিউডের উঠতি অভিনেত্রী জাহ্নবী কাপুরের। জুনিয়র এনটিআরের পর এবার রাম চরণের বিপরীতে দ্বিতীয় তেলুগু সিনেমাতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর বাবা ও পরিচালক বনি কাপুর।

আইড্রিম মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি শেয়ার করেছেন, “আমার মেয়ে ইতিমধ্যেই জুনিয়র এনটিআরের সাথে একটি চলচ্চিত্রের (দেভারা) জন্য শুট করেছে। সে শুটিং সেটে কাটানো প্রতিটি দিনকে উপভোগ করে। শিগগির জাহ্নবী রাম চরণের সাথেও একটি চলচ্চিত্র শুরু করবেন বলেও জানান নির্মাতা বনি।”

চলচ্চিত্র নির্মাতা আরও যোগ করেন, “তিনি প্রচুর তেলুগু চলচ্চিত্র দেখেছেন এবং সেই ইন্ডাস্ট্রিতে এবার জাহ্নবী যুক্ত হতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করেন। তিনি জানান, আশা করছি জাহ্নবী আরো ছবিতে কাজ করবে এবং আরও কাজ পাবেন। এছাড়া তিনি জানান, শিগগির সুরিয়ার সঙ্গেও অভিনয় করবেন বলেন তিনি।”

যদিও রাম চরণের প্রজেক্টের নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কোন ঘোষণা করেননি। তবে তাদের ভক্ত-অনুরাগীরা বনি কাপুরের এই ঘোষণা জেনে আনন্দিত যে জাহ্নবী অন্য তেলুগু সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করবেন।- বলিউড হাঙ্গামা

বিষয়:জুনিয়র এনটিআর দক্ষিণী সিনেমা বনি কাপুর রামচরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…