চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আলোচনা করছে, মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারাদেশের প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমপ্লিট শাটডাউন চলমান থাকবে -প্রকৌশলী অধিকার আন্দোলন

তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট)  বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের (আইইবি) কাউন্সিল হলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ কথা বলেন প্ল্যাটফর্মের সভাপতি মো. ওয়ালি উল্লাহ।

মো. ওয়ালি উল্লাহ বলেন, ‘আন্দোলনটা আমাদের তিন দফার ওপর চলছিল এবং গতকালের যে সংঘাত হয়েছে, এগুলো সুরাহা হতে হবে। আমাদের যদিও কমিটমেন্ট দেওয়া হয়েছিল গতকালকে, সেটার আজকেও কিন্তু আমরা কোনো বাস্তবায়ন পাইনি। তো আমরা আমাদের কর্মসূচি যেটা রাখছি, প্রথমত আমাদের পরবর্তী ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন চলমান থাকবে।’

সংবাদ সম্মেলনে ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের মধ্যে বিদ্যমান পার্থক্য তুলে ধরা হয়। তাতে বলা হয়, অনেক ক্ষেত্রেই সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পদগুলো শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ করা হয়, সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো সুযোগই দেওয়া হয় না। এটি বন্ধ করতে হবে।

এ ছাড়া চলতি সপ্তাহে বিভাগীয় সম্মেলন এবং পরবর্তী সপ্তাহে জাতীয় সম্মেলন করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

জনদুর্ভোগ এড়িয়ে চলার জন্য তারা এ ধরনের কর্মসূচিতে গিয়েছেন বলে জানান।

ট্যাগ: ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সকমপ্লিট শাটডাউনপ্রকৌশল বিশ্ববিদ্যালয়প্রকৌশলী অধিকার আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

পরবর্তী

ছেলে হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান আবু সাঈদেও বাবা

পরবর্তী
বাংলাদেশের পুলিশ ও ছাত্রলীগের নেতাদের সঙ্গে সাংবাদিকের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলে হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান আবু সাঈদেও বাবা

প্রধান অতিথি ও বক্তাদের সঙ্গে সংবাদ সম্মেলনে চ্যানেল আই. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি স্থলবন্দর ও একটি বন্দরের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT