চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমল হাসানের বিরুদ্ধে এবার মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২৯, মে ২০২৫
বিনোদন
A A
কমল হাসান কালো পোশাক ও সানগ্লাসে স্টাইলিশ লুক।. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে- এই মন্তব্য করে সম্প্রতি বিপাকে পড়েছেন তামিল অভিনেতা কমল হাসান। এরপরেই তার দিকে কটাক্ষ ধেয়ে আসতে শুরু করে। এবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল।

জানা গেছে, কর্নাটক রক্ষণা ভেদিকে (কেআরভি) নামে একটি স‌ংগঠনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে কমল হাসনের বিরুদ্ধে। এই সংগঠনের পক্ষ থেকে অভিনেতার মুখে কালি মাখানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। তাদের দাবি, অবিলম্বে কমল হাসনকে তার মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।

কেআরভি-র সভাপতি প্রবীণ শেঠি অভিযোগে জানিয়েছেন, অভিনেতার এই মন্তব্য সম্পূর্ণ বেআইনি। এই মন্তব্যের জেরে তামিলনাড়ু ও কর্নাটক, এই দুই রাজ্যের মধ্যে সম্প্রীতি ক্ষুণ্ণ হচ্ছে বলেও তার দাবি। বেঙ্গালুরুর আরএম নগর থানায় বর্ষীয়ান তারকার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে।

Banglabid

এদিকে শুরুতে এই বিতর্ক নিয়ে মুখ না খুললেও শেষমেশ মুখ খুললেন কমল হাসান। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি দক্ষিণী তারকার। কর্নাটকের প্রতি ভালবাসা থেকেই এই মন্তব্য করেছিলেন তিনি। তাই ক্ষমা চাইতে রাজি নন কমল।

তিনি বলেছেন, “ভালবাসা থেকে বলা কথার জন্য আমি ক্ষমা চাইব না।” বহু ইতিহাসবিদের থেকে তিনি ভাষা নিয়ে শিক্ষা গ্রহণ করেছেন বলেও জানান।

মূলত সম্প্রতি ‘ঠাগ লাইফ ইন চেন্নাই’ ছবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কমল বলেন, “তামিল ভাষা হল আমার জীবন ও আমার পরিবার। আর অভিনেতা শিবাজীকুমার অন্য রাজ্যে থাকা আমার পরিবারের আর এক অংশ। তাই আজ তিনি এসেছেন। আর সেই জন্যই শুরুতে বললাম, তামিল ভাষা আমার পরিবার ও জীবন। আর আপনার (শিবাজীকুমার) ভাষা তামিল থেকেই জন্ম নিয়েছে। অর্থাৎ, আপনিও আমাদের মধ্যেই আছেন।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কন্নড়কমল হাসানতামিলতামিল অভিনেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT