চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোমস্তাপুরে সমতলের আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সমতলের আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের চাঁদপুর বাহাদুর পাড়া গ্রামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- গ্রামে মন্দির নির্মাণ, অরক্ষিত শ্মশানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, ল্যাম্পপোস্ট স্থাপন, শ্মশান পর্যন্ত রাস্তা নির্মাণ, গ্রামে ড্রেনের ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা করা ও আদিবাসী এলাকার সরকারি খাস পুকুরগুলো লিজ দেওয়ার ক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়া।

এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলার সহকারী তথ্য অফিসার আব্দুল আহাদ, গ্রামের মড়ল রনজিত মন্ডল।

Reneta

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা।

উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে।

ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা।

উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিবাসীআদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপকমিউনিটি সংলাপগোস্তাপুর উপজেলার চাঁদপুর গ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT