চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কথা বলে বিজেপি নেতার সাম্প্রদায়িক উস্কানি, তৃণমূলের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিজেপি নেতার সাম্প্রদায়িক উস্কানি নিয়ে তৃণমূলের অভিযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার তালড্যাংরায় নির্বাচনী প্রচারে গিয়ে বাংলাদেশের কথা বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলনেতা শুভেন্দু বিরুদ্ধে প্রচারে গিয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্গনের অভিযোগ দিয়েছে তৃণমূল।

প্রতিবেদনে বলা হয়, গত ৯ নভেম্বর তালড্যাংরায় ভোটের প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। সেখানকার সভা থেকে তার কিছু মন্তব্যে আপত্তি তুলেছে তৃণমূল। ওই মন্তব্যগুলোর ভিত্তিতেই কমিশনে অভিযোগ জানানো হয়।

Banglabid

অভিযোগ, প্রতিবেশী বাংলাদেশের দৃষ্টান্ত দিয়ে ভিত্তিহীন প্রচার করেছেন শুভেন্দু। ভোটারদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে। যা ভারতের গণতন্ত্রের পক্ষেও বিপজ্জনক। এমনকি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকেও আক্রমণ করেছেন শুভেন্দু।

কমিশনে লেখা চিঠিতে তৃণমূল বলেছে, তালড্যাংরায় সভা করতে গিয়ে শুভেন্দু গত ৯ নভেম্বর কিছু হিংসাত্মক এবং সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। প্ররোচনামূলক মন্তব্যের মাধ্যমে তিনি আমাদের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে আক্রমণ করেছেন। প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধেও কথা বলেছেন।

তালড্যাংরার সভায় গিয়ে কী বলেছিলেন শুভেন্দু? তৃণমূলের চিঠিতে উল্লেখ করা হয়েছে সেই ‘আপত্তিকর’ মন্তব্য- ‘বাংলাদেশের ছবিগুলি দেখেছেন তো? ৫১৬টি মন্দির ওরা ভেঙেছে। বাংলাদেশের হিন্দুদের এবং জনজাতির উপরে কী অত্যাচার করেছে! এরা পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চায়।’

Reneta

বিরোধী দলনেতার এই মন্তব্যের ভিত্তিতেই কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, ভারতীয় গণতন্ত্রে এই ধরনের কথাবার্তা অগ্রহণযোগ্য, ভিত্তিহীন এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক। এখানে ধর্মকে হাতিয়ার হিসেবে কাজে লাগানো হচ্ছে। প্রতিবেশী দেশকে এর সঙ্গে যুক্ত করে শান্তিপূর্ণ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা হচ্ছে। বাংলাদেশের প্রসঙ্গ টানা অনৈতিক বলেও উল্লেখ করেছে তৃণমূল।

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানানোর পর কমিশনকে লেখা চিঠিতে তাদের আদর্শ আচরণবিধির সংশ্লিষ্ট তিনটি ধারা উল্লেখ করেছে রাজ্যের শাসকদল। আদর্শ আচরণবিধি অনুযায়ী-

ভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বা বিভেদ তৈরি হয়, এমন কোনও কর্মসূচির আয়োজন করতে পারবে না কোনও দল। রাজনৈতিক দলের সমালোচনা করতে হবে তাদের অতীত এবং বর্তমানের কাজের প্রেক্ষিতে। কারও ব্যক্তিগত জীবনের কার্যকলাপের ভিত্তিতে নয়। ভোট পাওয়ার জন্য কারও সাম্প্রদায়িক অনুভূতিকে কাজে লাগানো যাবে না। ভোটের উদ্দেশ্যসিদ্ধির জন্য মসজিদ, মন্দির বা গির্জার মতো ধর্মীয় স্থান ব্যবহার করা যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উস্কানিপশ্চিমবঙ্গভারতসাম্প্রদায়িকসাম্প্রদায়িক উস্কানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম দিন কর্মক্ষেত্রে নতুন তিন উপদেষ্টা

পরবর্তী

সংস্কৃতিতে দৃশ্যযোগ্য পরিবর্তন চান ফারুকী

পরবর্তী
ফারুকী সংস্কৃতিতে দৃশ্যমান পরিবর্তনের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতিতে দৃশ্যযোগ্য পরিবর্তন চান ফারুকী

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ক্রিকেট খেলছে, ১৬ মাস পর ইবাদতের ফেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ মাস পর ইবাদতের ফেরা

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT