চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নন-ক্যাডার পুলিশদের সমস্যা জানতে কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের নন-ক্যাডার সদস্যদের সমস্যা চিহ্নিত করা ও সেগুলো সমাধানে করণীয় নির্ধারণ করতে কমিটি করেছেন।

সোমবার ২৭ নভেম্বর আইজিপি’র সই করা এক অফিস আদেশে ‘নন-ক্যাডার পুলিশ সদস্যদের সমস্যা পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ কমিটি’ শীর্ষক এই কমিটি গঠন করা হয়।

আদেশে বলা হয়েছে, এই কমিটি নন-ক্যাডার পুলিশ সদস্যদের সমস্যা পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

কমিটির প্রধান পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও সদস্য সচিব করা হয়েছে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ওঅ্যান্ডএম) ফারুক আহমেদকে।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন পুলিশ সদরদপ্তরের অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আতিকুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (এইচআরএম) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, ডিআইজি (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি (আরঅ্যান্ডসিপি-১) মো. নাসিরুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান, পুলিশ সদরদপ্তরের এআইজি (আরঅ্যান্ডসিপি-২) মোহাম্মদ আমজাদ হোসাইন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি (এখনো নির্ধারিত হয়নি)।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সঙ্গে মতবিনিময় করে করণীয় নির্ধারণ করবে এই কমিটি। প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে এই কমিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিকমিটিনন-ক্যাডার পুলিশবাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬ অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জুন ২২, ২০২৬

চোটে বিশ্বকাপ শেষ জার্মান তারকার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT