রাজনীতি

নুরের ওপর হামলায় তদন্ত কমিশন গঠন

নুরের ওপর হামলার ঘটনায় তদন্তের জন্য কমিশন গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশন গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ‘দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে।

তদন্ত কমিশনের প্রধান করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

কমিশনের কার্যপরিধির মধ্যে রয়েছে, গত ২৯ আগস্ট নুরুল হক নুরের ওপর সংঘটিত হামলার পেছনে জড়িতদের শনাক্তকরণ, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে করণীয় নির্ধারণ।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, কমিশনকে গঠনের তারিখ থেকে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

বিষয়:গণঅধিকার পরিষদ ডাকসু ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…