গণঅভ্যুত্থানের পর থেকেই জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ধোঁয়াশা। মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সময় উল্লেখ করায় স্বাগত জানিয়েছেন রাজনৈতিক নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে এখন কাজ করা উচিত বলে মনে করেন তারা।








