চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক সংকটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সৌরভ সিদ্দিকী সৌরভ সিদ্দিকী
২:১৭ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভবনের ছবি, শিক্ষকদের সংকটের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগের মধ্যে অন্যতম একটি বিভাগ হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এই বিভাগের ৮ জন শিক্ষকের মধ্যে ৪ জন শিক্ষক শিক্ষা ছুটি এবং একজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। বাকি ৩ জন শিক্ষক নিয়ে চলছে বিভাগটির কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা ২৬৬ জন। এর মধ্যে শিক্ষা ছুটিতে আছেন ৯৩ জন শিক্ষক। এর মধ্যে গণিত বিভাগে ১৭ জন শিক্ষকের মধ্যে শিক্ষা ছুটিতে ৬ জন, পদার্থ বিজ্ঞান বিভাগের ১৬ জন শিক্ষকের মধ্যে ৮ জন, পরিসংখ্যান বিভাগের ১৪ জন শিক্ষকের মধ্যে ৫ জন, রসায়ন বিভাগে ১৫ জন শিক্ষকের মধ্যে ৯ জন, ফার্মাসি বিভাগের ১৩ জন শিক্ষকের মধ্যে ৬ জন, ইংরেজি বিভাগে ১৭ জন শিক্ষকের মধ্যে ৭ জন, বাংলা বিভাগের ১৪ জন শিক্ষকের মধ্যে ২ জন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৫ জন শিক্ষকের মধ্যে ২ জন শিক্ষা ছুটিতে রয়েছেন।

এছাড়া একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৬ জন শিক্ষকের মধ্যে ৪ জন, মার্কেটিং বিভাগের ১৫ জন শিক্ষকের মধ্যে ৫ জন, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৯ জন শিক্ষকের মধ্যে ৩ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩ জন শিক্ষকের মধ্যে ৯ জন, আইসিটি বিভাগের ১৩ জন শিক্ষকের মধ্যে ৫ জন, লোকপ্রশাসন বিভাগের ১৮জন শিক্ষকের মধ্যে ৫ জন, অর্থনীতি বিভাগের ১৭ জন শিক্ষকের মধ্যে ৪ জন, নৃবিজ্ঞান বিভাগের ১৭ জন শিক্ষকের মধ্যে ৬ জন, প্রত্নতত্ব বিভাগের ১১ জন শিক্ষকের মধ্যে ৩ জন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৮ শিক্ষকের মধ্যে একজন মাতৃত্বকালীন ছুটিতে এবং বাকি চারজন শিক্ষা ছুটিতে রয়েছেন।

Banglabid

এ বিষয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছুটির বিষয়ে নির্ধারিত বিধি থাকলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নেই। ফলে শিক্ষক সংকটে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া কর্মস্থলে থাকা অন্যান্য শিক্ষকদের উপর চাপ বেশি পড়ছে। এটা বিশ্ববিদ্যালয় প্রসাশনের শিক্ষা ব্যবস্থাপনার সমস্যা। শিক্ষা ছুটির জন্য আলাদা নিয়ম করার মাধ্যমে এবং ইউজিসি থেকে নতুন পদ সৃষ্টির মাধ্যমে দ্রুত এই সমস্যা সমাধান করা উচিত।’

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন বলেন, ‘আমরা প্রসাশনের কাছে বিভাগের জন্য শিক্ষক নিয়োগ চেয়েছি। কিন্তু ইউজিসি পদ না দেয়ায় প্রশাসনও কোন নিয়োগ দিতে পারছে না। ইউজিসি থেকে পদ পেলে শিক্ষক সংকট অনেকটাই কেটে যাবে।’

প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহমুদুল হাসান রাজু বলেন, ‘আমাদের বিভাগে শিক্ষক সংকট রয়েছে। এই শিক্ষক সংকট কাটাতে আমাদের বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগ প্রয়োজন। কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি করছি আমাদের বিভাগে যেন অতিসত্বর শিক্ষকদের পদ দেয়া হয়। নতুন নিয়োগের মাধ্যমে বিভাগে শিক্ষক-শিক্ষার্থীর যে অনুপাত সেটাও রক্ষা পাবে।’

Reneta

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইউজিসির কাছে পদ চেয়েছে। ইউজিসি পদ দিলে আশা করি বিভাগ শিক্ষক সংকট কাটিয়ে উঠবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরে শিক্ষক সংকট রয়েছে। এর মধ্যে এই বছর আরও কয়েকজন শিক্ষক উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে গিয়েছেন। যে সমস্ত শিক্ষক উচ্চশিক্ষার পরেও ফিরে আসছিলেন না, তাদের সঙ্গে যোগাযোগ করে ফিরে আসতে বলি । যারা আসেনি তাদের অনেকের দেনাপাওনা নিষ্পত্তি করে তাদের ধরে রাখা পদগুলো শূন্য করা হয়েছে, আর বাকিদের দেনা পাওনা নিষ্পত্তি সহ পদ শূন্য করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।’

তিনি আরও বলেন, ‘এই বছর বিদেশে যাওয়া শিক্ষকদের শূন্যতা পূরণের জন্য আমি পদ চেয়ে ইউজিসিতে বিশেষভাবে অনুরোধ করি এবং তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। সেই প্রেক্ষিতে ইউজিসি চলতি মাসে আমাদের সেই ৭ টি পদ দিয়েছে। এজন্য ইউজিসিকে আমি ধন্যবাদ জানাই। আরও কিছু পদ চেয়ে আবেদন করা হয়েছে। আশা করি দ্রুত আমরা আরও পদ পাবো। আমি আশা করি দীর্ঘ বছর ধরে আমাদের পদের যে সঙ্কট তা অনেকখানি লাঘব হবে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেন এ ব্যাপারে। এছাড়া তিনি আরো বলেন, ‘পদ দিচ্ছে না এমন না। কিছুদিন আগেও পদ দেওয়া হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যলয়শিক্ষক সংকট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কমতে পারে রাতের তাপমাত্রা

পরবর্তী

জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে: নির্বাচন কমিশনার

পরবর্তী
নির্বাচন কমিশনারের জরুরি সংবাদ সম্মেলন, রাজনৈতিক নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে: নির্বাচন কমিশনার

বাংলাদেশ ফুটবল দল জয় উদযাপন করছে, ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোর মূলপর্বের টিকিট কেটে ফেলেছে এই ২০ দল

সর্বশেষ

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT